1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

কবি নজীরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৩৮৪ Time View

6কবি নাজমুল হক নজীরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর বিকেলে ঢাবির আর.সি মজুমদার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিটিভির পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারতের রাহিলা সাহিত্য ও সংস্কৃতি সংঘের সভাপতি মো. রফিক খান।

ঢাবির উপাচার্য বলেন, ‘দেশের সব পর্যায়ের বিশেষ করে ছিন্নমূল পর্যায়ের মানুষ যে সংস্কৃতি ধারণ করে সেই সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন কবি নাজমুল হক নজীর। সত্যনিষ্ঠ মানুষ ছিলেন বলে তিনি গ্রামে বসেও সংস্কৃতি ও সাহিত্য চর্চা করতে পেরেছেন। কবি নজীর মানুষের ভেতরের অন্ধকার দূর করে আলোর পথে এনেছেন।’

ডিএমপি কমিশনার বলেন, ‘কবি নাজমুল হক নজীর প্রচারবিমুখ এবং ব্যক্তিগত জীবনে তিনি খামখেয়ালী স্বভাবের ছিলেন। কবি নজীর গ্রামবাংলার প্রতিভাবান কবি ছিলেন। কবিকে ঢাকাতে আসার জন্য আমি নিজেই উৎসাহ দিয়েছি কিন্তু তিনি বার বার বলেছেন- আমি গ্রামবাংলার কবি, গ্রামবাংলার মানুষের সাথে আমার বসবাস। আমি যে মাটিকে ভালোবাসি সেটাকে ছেড়ে আমি ঢাকা যেতে পারব না।’

ঢাবির সহযোগী অধ্যাপক ও কবি নজীর একাডেমির সভাপতি এস এম মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কবি মিলন সব্যসাচী, সাংবাদিক কবির আহম্মেদ লিনজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ