1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

খাদিজাকে সাভারের সিআরপিতে নেয়া হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১০৯ Time View

10ছাত্রলীগের এক নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে রিহ্যাব ফিজিওথেরাপি দেয়ার জন্য সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-এ স্থানান্তর করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপিতে নেয়া হয়।

খাদিজার চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদিজা এখন নিজে খেতে পারে, পড়তে পারে, ধরে ধরে হাঁটতেও পারে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপি করানো উচিত বলে মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছিল। সে কারণেই আজ সকালে খাদিজাকে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড-এ পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, একজন সাধারণ মানুষের মতো খাদিজার জিসিএস এখন ১৫। তবে তার বাম দিক অবশ। সেজন্য দীর্ঘ সময় পর্যবেক্ষণে রেখে তার থেরাপির দরকার।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজে বিএ (পাস) পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন খাদিজা। এ ঘটনায় হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। গুরুতর আহত খাদিজা এতদিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়। কয়েকবার লাইভ সাপোর্টেও রাখা হয় তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ