1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিকদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ হরমুজ প্রণালি নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি : তথ্যমন্ত্রী

রূপকথার পরী মিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৫৯ Time View

লাক্স-সুন্দরী বিদ্যা সিনহা মিমের কাছে অনেকেই জানতে চান তার স্নীগ্ধ-সজীব রূপরহস্য। নিজেকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে রাখা আর নিজের সৌন্দর্য চর্চা সম্পর্কে জানাতে মিম এবার হাজির হচ্ছেন দর্শকদের সামনে।

৪ এপ্রিল বুধবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে প্রাকৃতিক ও ভেষজ উপাদানে সৌন্দর্যচর্চার অনুষ্ঠান ‘রূপকথা’। এবারের পর্বে রূপকথা’র ‘পরী’ রূপে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। হারমনি স্পার পরিচালক রাহিমা সুলতানা রীতার গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা।

মানুষের ভেতরের রূপ যদি সুন্দর হয়, তাহলে বাইরেও সে সুন্দর ও সঠিকভাবে প্রস্ফুটিত হয়। ‘রূপ কথা’ অনুষ্ঠানে মানুষের ভেতরের ও বাইরের সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি বিউটি পারলারে না গিয়ে বাসায় নিজেরাই কীভাবে রূপ ও সৌন্দর্য সুরক্ষা করতে পারবেন, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কৃত্রিম প্রসাধনীর বাইরে ভেষজ ও প্রাকৃতিক উপাদানে সৌন্দর্য চর্চার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য এ অনুষ্ঠানে যুক্ত করা হয়েছে ইয়োগা ও প্রাণায়াম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ