1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

প্রধানমন্ত্রী চারদিনের সফরে হাঙ্গেরী যাচ্ছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ২২০ Time View

pm-hangঢাকা, ২৭ নভেম্বর, ২০১৬  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরী প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬’এ অংশ নিতে চারদিনের সফরে আজ সকালে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এই সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট সকালে ঢাকা ত্যাগ করবে এবং দিনের মধ্যভাগে বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিষয়ক প্রতিমন্ত্রী ইস্টভ এন মিকোলা, হাঙ্গেরীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরীর রাষ্ট্রদূত জুলা পেথো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
এই সফরকালে প্রধানমন্ত্রী ফোর সিজন্স হোটেল গ্রিসহাম প্যালেস বুদাপেস্টে অবস্থান করবেন। বিমান থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে এ হোটেলে নিয়ে যাওয়া হবে।
প্রধানমন্ত্রীর এই সফরকালে এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল তাঁর সঙ্গে থাকবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সোমবার এই পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করবেন এবং তিনি হাঙ্গেরীর প্রেসিডেন্ট ও অন্যান্য সম্মানীয় অতিথিদের সঙ্গে একটি সাসটেইনেবল ওয়াটার সল্যুসন এক্সপো পরিদর্শন করবেন।
পরদিন তিনি শীর্ষ সম্মেলনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র আমন্ত্রণে ওয়ার্কিং মধ্যাহ্নভোজে শরীক হবেন।
তিনি মঙ্গলবার সকালে হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা, পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগী ও কৃষি বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিনি আরো বলেন, এফবিসিসিআই ও হাঙ্গেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যেও একটি এমওইউ স্বাক্ষরিত হবে।
শেখ হাসিনা সোমবার বিকেলে হাঙ্গেরীর প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সান্দর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করবেন। তিনি মঙ্গলবার বুদাপেস্টে ‘হিরোস স্কয়ার’ পরিদর্শন করবেন এবং ফুল দিয়ে হাঙ্গেরী প্রতিষ্ঠায় জাতীয় বীর ও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং সকাল সাড়ে এগারোটায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ