1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে শিকারী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ২৫১ Time View

26আগামীকাল রোববার (২৭ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফেডারেল সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খান, শ্রাবন্তী অভিনীত ও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’।

ছবির মুক্তি উপলক্ষে ফেডারেল সিনেমা হলে রোববার স্থানীয় সময় দুপুর ১টায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংস্থা এমবিসি ফিল্ম প্রোডাকশন এসডিএন-বিএইচডি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রিমিয়ার শো অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি ও নায়ক শাকিব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হাসানুল হক ইনু ও শাকিব খান মালয়েশিয়ায় পৌঁছেছেন বলে আয়োজক সংস্থা থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ