1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

সাঁওতালদের ধান কাটা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১১৫ Time View

23হাইকোর্টের নির্দেশে অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমির ধান কাটার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে ধান কাটা শুরু হয়। রংপুর চিনিকল কর্তৃপক্ষ জেলা ও উপজেলা প্রশাসনের উপস্থিততে মিলের শ্রমিক দিয়ে এই ধান কাটা হচ্ছে।

ধান কাটার সময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি- রাজস্ব) শফিকুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর সাঁওতালদের ধান কাটতে তাদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসন কয়েকবার কথা বলেন। কিন্তু তারা ধান কাটার কোনো সিদ্ধান্ত দেয়নি। ফলে জমির ধান কাটার উপযোগী হওয়ায় মিলের শ্রমিক দিয়ে ধান কাটা হচ্ছে। ধান কাটা শেষ হলে তালিকা তৈরি করে সাঁওতালদের ধান বুঝিয়ে দেয়া হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান জানান, শৃঙ্খলভাবে ধান কাটতে প্রশাসনের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ১ জুলাই সাঁওতালরা সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমি দখল করে বসবাস শুরু করেন। ৬ নভেম্বর তাঁদের উচ্ছেদ করা হয়। সাঁওতালরা খামারের মোট ১ হাজার ৮৪২ একর জমির মধ্যে প্রায় ১৩৫ একর জমিতে রোপা আমন ধান চাষ করেন, যার মধ্যে ৩০ একর জমির ধান পেকেছে। এগুলো কাটা হচ্ছে। ধান কাটা মেশিন দিয়ে ঘণ্টায় প্রায় এক বিঘা জমির ধান কাটা যায়।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তীরবিদ্ধ হয়েছেন নয়জন। গুলিবিদ্ধ হন চারজন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন।

ঘটনার ১১ দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ। সাঁওতালদের পক্ষে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে এই মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ