1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

যশোরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৬৬ Time View

21যশোরে বাসের ধাক্কায় চাচা আজিজুল (৪৫) ও ভাতিজা রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সতীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ভ্যানচালক আজিজুল (৪৫) ও হাতেম গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিভা।

আহতরা হলেন, একই এলাকার এমদাদ আলীর ছেলে বজলু (২৬), জিন্নাত আলীর ছেলে মাহবুব (২৬), আব্দুল জলিলের ছেলে আহাদ (২৫) ও আব্দুস শহীদের ছেলে সোহাগ (৩০)। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাসটিকে ধাওয়া করে। চালক কিছুদূর গিয়ে বাসটি ফেলে পালিয়ে যায়। পরে মণিরামপুর থানা পুলিশ বাসটি জব্দ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ