1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রাজধানীতে বাপা ফুডপ্রো এক্সপো শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৩৮ Time View

11প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চতুর্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’। বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন এ মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চতুর্থবারের মতো এ মেলা ঢাকা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে। তবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ বিকেল ৩টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মুজিবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিষয়টি নিশ্চিত করেছেন বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি।

বাপা ফুডপ্রো এক্সপোর সঙ্গে আরও দুটি মেলা চলছে। এগুলো হলো- ‘ষষ্ঠ অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো-২০১৬’ এবং ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো-২০১৬’।

মেলায় বাংলাদেশসহ ভারত, থাইল্যাড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, স্পেন, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ প্রায় ১৩টি দেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞেরা উপস্থিত থাকবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা প্রদর্শন করতে পারবেন। মেলা চলবে শনিবার (২৬ নভেম্বর) পর্যন্ত।

উল্লেখ্য, অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো মূলত কৃষি প্রযুক্তি ও কৃষিযন্ত্রের একটি প্রদর্শনী এবং রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো হলো চাল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতির প্রদর্শনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ