1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরো ২৪ বীরাঙ্গনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১০৪ Time View

3মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন আরো ২৪ বীরাঙ্গনা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ স্বীকৃতি দেয়া হলো। গত ১৭ নভেম্বর তাদেরকে এ স্বীকৃতি দিয়ে গেজেট জারি করে সরকার।

এ নিয়ে ১৭০ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

এবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন- ঢাকার মুগদাপাড়ার মোছা. হনুফা বেগম, বরিশালের বাকেরগঞ্জের মোসা. আলেয়া বেগম, রংপুর সদরের তাজহাট ক্যান্টনম্যান্ট কলোনীর মোছা. আয়শা বেগম, রংপুর সদরের রাধাবল্লভ গ্রামের আনোয়ারা বেগম, বরিশালের গৌরনদীর নুরজাহান বেগম, সিলেট মৌলভীবাজারের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন, ফতুল্লার নারায়ণগঞ্জের মমতাজ বেগম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মোছা. আলেয়া, পাবনা আটঘরিয়ার শ্রীমতি সোনা বালা, মায়ারানী ও মোছা. জামেলা খাতুন।

কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জের মোছা. ছালেহা বেওয়া, মোছা. দেলো বেওয়া, মোছা. রহিমা খাতুন, মোছা. মজিদা বেগম,   বছিরন বেগম, শ্রীমতি তরু বালা, মোছা. গেন্দী বেওয়া ও মোছা. খুকী বেগম।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোসা. মোমেনা বেগম, কুড়িগ্রাম সদরের মোছা. খোতেজা বেগম  ও কুড়িগ্রাম সদরের মোগলবাসার মোছা. ফাতেমা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ