1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বাজারে আসতে না আসতেই ২০০০ টাকার জাল নোট

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৩৫ Time View

20বাজারে এসেছে মাত্র কয়েকদিন হলো। আর এর মধ্যেই নতুন ২ হাজার টাকার নোট জাল হতে শুরু করেছে। কয়েক দিন আগে কর্নটাকে দুই হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। এবার কলকাতায়ও পাওয়া গেল জাল নোট।

তবে যেভাবে এতদিন ৫০০ ও হাজার টাকার নোট জাল করে বাজারে ছাড়ছিল চোরাকারবারীরা তেমনটা হয়নি। রোববার কলকাতায় ২ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। সেটা আসলে সাদা সাদা কাগজে ২ হাজার টাকার নোটের রঙ করা হয়েছিল। ওই নোটকে আসল নোট বলে চালাতে চেয়েছিলেন এক ব্যক্তি। জামশেদপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত ১২ নভেম্বর কর্নটাকের চিকমাগালুরের বাজারে এক কৃষককে নকল ২০০০ টাকার নোট দিয়ে চলে গিয়েছিলেন এক অজ্ঞাত যুবক। পরে ওই কৃষক বুঝতে পারেন নোটটি জাল। তিনি পুলিশকে বিষয়টি জানান। তবে ওই যুবককে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ