1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

ইসরায়েলে সেনাবাহিনীতে নারীদের সংখ্যা বাড়ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১১৭ Time View

10ইসরায়েলের সেনাবাহিনীতে নারীদের যোগদানের হার বেড়ে গেছে। নারীরা স্বেচ্ছায় দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৮ বছর বয়সী এক নারী সদস্য জানান, ‘এই ইউনিটকে বেছে নেয়ার জন্য আমার কোন আফসোস নেই। আমি সম্ভাব্য সবচেয়ে বেশি লড়াকু ইউনিটে যোগ দিতে চাই।’

বিপুল সংখ্যক নারী কমবেট ইউনিটে যোগ দিচ্ছেন। সেনাবাহিনী জানিয়েছে, মাত্র চার বছর আগেও এই কমবেট ইউনিটে মাত্র তিন শতাংশ নারী ছিল। বর্তমানে এই ইউনিটে নারীর সংখ্যা বেড়ে সাত শতাংশে দাঁড়িয়েছে।

২০১৭ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ৯.৫ এ পৌঁছাবে বলে সেনাবাহিনী আশা করছে। সমাজের পরিবর্তিত প্রেক্ষাপট ও প্রয়োজনীয় সংখ্যক সৈন্যের অভাব এই দুই কারণেই `কমবেট ইউনিট`টিতে নারীর সংখ্যা বেড়ে গেছে।

প্রতিষ্ঠান হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান সমাজের প্রাণকেন্দ্রে। এখানে প্রায় সব ইহুদী নাগরিককেই কাজ করতে হয়।

এমনকি ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই হাগানায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে এই অঞ্চলটি খুবই শক্তিশালী।

বর্তমানে ছেলেদের বয়স ১৮ বছর হলেই দুই বছর আট মাসের জন্য তারা সেনাবাহিনীতে চাকরী নেয়। অন্যদিকে, মেয়েরা দুই বছরের জন্য সেনাবাহিনীতে চাকরী নিচ্ছে।

অতীতে দেখা গেছে যুদ্ধক্ষেত্রে নারীরা রেডিও অপারেটর অথবা সেবিকা হিসেবে দায়িত্ব পালন করতো। কিন্তু সেই পরিস্থিতি এখন দ্রুত পাল্টে যাচ্ছে।

ইসরায়েলের সেনাবাহিনীতে ২০০০ সালে নারী ও পুরুষের অংশ গ্রহণে ক্যারাকাল ব্যাটালিয়ান নামে প্রথম যৌথ ইউনিট গড়ে তোলা হয়।

ওই বছরেই ইসরায়েলে একটি সংশোধিত আইনে বলা হয়, পুরুষদের মতো যে কোনো স্থানে যে কোনো ধরনের কাজ করার সমান অধিকার নারীদেরও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীতে যে তিনটি যৌথ ইউনিট রয়েছে বারদেলাস তার অন্যতম একটি ইউনিট। ২০১৭ সালের মার্চ মাসে চতুর্থ ব্যাটালিয়ান করার পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর।

ইসরায়েলের নারীদের মধ্যেও দিনে দিনে সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা বেড়েছে কারণ এখন অনেক নারীই মনে করেন একজন পুরুষ যা করতে পারে একজন নারীও তা পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ