1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৯৪ Time View

15ভারতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কানপুর দেহাত জেলার পুখরায়ানের কাছাকাছি ইন্দোর-পাটনা এক্সপ্রেসের একটি ট্রেন লাইনচ্যুত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের মহাপরিদর্শককে ব্যক্তিগতভাবে উদ্ধার তৎপরতার দেখভাল করতে বলেছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোমবার সকাল থেকেই উদ্ধারকাজ চলছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে রেল লাইনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর-মধ্য রেলের মুখপাত্র বিজয় কুমার জানিয়েছেন, একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য যাত্রীদের যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায় সেজন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের এস-২ কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ