1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

১০ টাকা কেজির ৫০ বস্তা চালসহ আটক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১৭৩ Time View

19মুন্সিগঞ্জের মুক্তারপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা চালসহ মো. শাহীন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্ত থেকে এসব সরকারি চালসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। সদর পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. মঞ্জুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুক্তারপুর সেতুর ঢালে তাদের ডিউটি চলছিল। এ সময় ট্রলিরচালক পুলিশ দেখে পালিয়ে যায়। এ অবস্থায় ৫০ বস্তা চাল ও ট্রলিসহ একজনকে আটক করা হয়। চাল ও আটক ব্যক্তিকে সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার চালের বস্তাগুলো নারায়ণগঞ্জের ফতুল­া থানার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের খাদ্যবান্ধব কর্মসূচির। মুন্সিগঞ্জের রিকাবি বাজার এলাকায় বিনোদপুর শরিফ এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে এসব চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ