1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

কানাডার ম্যানিটোবায় মুক্তি পেলো আয়নাবাজি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১২৮ Time View

3কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উনিপেগে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরী প্রযোজিত সিনেমা আয়নাবাজি।

গত ১৮ নভেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় সিনেপ্লেক্স, সিনেমা সিটি নর্থগেইট, উইনিপেগে ছবিটির প্রথম শো শুরু হয়। শত শত বাংলাদেশির সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ছবিটি উপভোগ করেন।

তবে দীর্ঘ দিন অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় অনেকেই প্রথম শো দেখতে পারেননি। ছবিটি আগামী ২৩ নভেম্বর (বুধবার) পর্যন্ত সিনেমা সিটি নর্থগেইট, উইনিপেগে চলবে।

ইংলিশ সাবটাইটেলে ম্যানিটোবায় মুক্তি পাওয়া প্র্রথম কোনো বাংলাদেশি সিনেমা আয়নাবাজি। কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ম্যানিটোবার সভাপতি রহিদুল মন্ডল সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন।

আয়নাবাজি দেখার পর রৌওশনজাহান শম্পা নামে এক দর্শক মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ