1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী নিহত স্বামী আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১২৮ Time View

2ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী রানা (২৮)। আহত রানাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার পাতবিলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শম্পা পাতবিলা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে। এছাড়া রানা একই উপজেলার কমলাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জল শিকদার জানান, রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুইজনই ঘুমিয়ে পড়ে। ভোরে শম্পা সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী রানাও স্বামী রানা। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শম্পার মৃত্যু হয়। রানাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ