1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরকে গণসংবর্ধনা দেবে নোয়াখালী আ.লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৩৮ Time View

41আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ১৯ নভেম্বর গণসংবর্ধনা দেবে নোয়াখালীর নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, নোয়াখলী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে একরামুল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এ প্রথম ওবায়দুল কাদের নোয়াখালী আসছেন। তাই দল মত নির্বিশেষে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১৯ নভেম্বরের গণসংবর্ধনা ও জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ