1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচে হোঁচট খেলো ফ্রান্স

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১২০ Time View

11টানা তিন ম্যাচ জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ফ্রান্স ঘরের মাঠে প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে। আইভোরি কোস্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা।

প্রীতি ম্যাচ হওয়ায় জিরুদ, গ্রিজমানদের ছাড়াই নিজেদের মাঠে নামে ফ্রান্স। দলের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে, প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১ মিনিটে সহজ সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু ছয় গজ বক্সের সামনে ফাঁকায় লুকাস দিনিয়ের ক্রস পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন বদলি মিডফিল্ডার মুসা সিসোকো। আর ম্যাচের ৮৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল আইভোরি কোস্ট। কিন্তু গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় ফ্রান্স। এদিকে ইতালি ও জার্মানির মধ্যে দিনের আরেক প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ