1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ড-স্পেন ম্যাচ ড্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১০৩ Time View

7ম্যাচের বাকি আর এক মিনিট। দুই গোলে পিছিয়ে স্পেন। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ মিনিটে আর অতিরিক্ত সময়ে দুই গোল করে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ ড্র করলো ইসকো-সিলভারা।

ওয়েম্বলিতে ম্যাচের নবম মিনিটে লালানার বাড়ানো বল ডি বক্সের মধ্যে ভার্ডি নিয়ন্ত্রণে নেওয়ার পর তাকে ফেলে দেন স্পেন গোলরক্ষক পেপে রেইনা। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। আর তা থেকে গোল করে দলকে এগিয়ে নেন লালানা। প্রথমার্ধে কোনো দলই উল্লেখযোগ্য আর কোনো আক্রমণ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ভার্ডি। জর্ডান হেন্ডারসনের মাপা ক্রসে বুলেট গতির হেডে বল জালে জড়ান লেস্টার সিটির এই ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে থাকা ইংল্যান্ডের জয়োৎসবে মেতে ওঠার অপেক্ষায় সমর্থকেরা -ঠিক ওই মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো স্পেন।

দুই বদলি খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় ম্যাচের ৯০ মিনিটে ম্যাচে ফেরে স্পেন। মাঝ মাঠ থেকে আক্রমণে যাওয়া আলভারো মোরাতার বাড়ানো বলে ডি বক্সে ঢুকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ইয়াগো আসপাস। আর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দানি কারবাহালের লম্বা করে বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে হিটোনকে পরাস্ত করে ইসকো। একটু পরই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ