1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কোনো অজুহাত চলবে না : আর্জেন্টিনা কোচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৪০ Time View

24কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। তার স্থলাভিষিক্ত হন এদগার্দো বাউজা। দায়িত্ব নেয়ার পর লিওনেল মেসিকে অভিমান ভাঙিয়ে জাতীয় দলে ফেরান তিনি। তবে প্রিয় শিষ্যকে খুব একটা দলে পাননি।

ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি মেসি। এতে বড় ক্ষতি হয়ে গেছে আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপ নিয়ে শঙ্কায় পড়েছে আর্জেন্টাইনরা। সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মেসি ফিরলেও আর্জেন্টিনার ভাগ্য বদলায়নি। ওই ম্যাচটিতে নেইমারদের কাছে ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছে বাউজার দল।

এখন বলার অপেক্ষা রাখে না যে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে রয়েছে আর্জেন্টিনা। আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে মরিয়া আর্জেন্টিনা। দলটির কোচ জানালেন, জিততে হবে- কোনো অজুহাত চলবে না।

আজ মঙ্গলবার অনুশীলন শেষে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে আর্জেন্টিনা কোচ বাউজা বলেন, ‘আমাদের দলের আরো উন্নতি করতে হবে। মানে- দলে যারা আছে, তাদের থেকে সেরাটা বের করে আনতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জিততেই হবে, কোনো অজুহাত চলবে না। দলের সবার মধ্যে জয়ের ক্ষুধা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ