1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ১৪৮ Time View

3মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কবির হোসেন বিএসসি (৪২) নামের এক হাইস্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন বিএসসি ঘিওর উপজেলার বড় হাট খোরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং সিংজুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষক কবির হোসেন একজন আরোহী নিয়ে মোটরসাইকেল চালিয়ে উথলী যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ডের আগে নিয়ন্ত্রণ হারিয়ে পল্লীবিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ