1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এ রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১৫৬ Time View

এ রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক।

গত শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সভায় তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।

রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিপূর্ণ শিল্পোদ্যোক্তা। তিনি র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের পরিচালক।

যুক্তরাষ্ট্রের মাসাচুসেটস শেল্গায়ান স্কুল অব বিজনেস থেকে ব্যবসা ব্যবস্থাপনায় গ্র্যাজুয়েশন করার পর এ. রউফ চৌধুরী ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পেশা জীবন শুরু করেন।

তিনি বাংলাদেশে দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানির আবাসিক ম্যানেজার হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন। এরপর তিনি যমুনা অয়েল কোম্পানিতে দীর্ঘ ১৫ বছর উচ্চপদে আসীন ছিলেন এবং বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বাজার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

রউফ চৌধুরী চার বছর বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাস কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। এছাড়া জনাব চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ