1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

অচিরেই নৌ-বাহিনী দক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ১৩৪ Time View

20অচিরেই নৌ-বাহিনী দক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাড. মো. রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, শিগগিরই নৌ-বাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে বহু দুইটি সাবমেরিন। অন্তর্ভুক্তির মাধ্যমে নৌ-বাহিনী একটি দক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হবে। যা আমাদের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রাখবে।

মঙ্গলবার নৌ-বাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি বানৌজা ঈসা খানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, আমাদের বিশাল সমুদ্র অঞ্চলে রয়েছে মৎস্য, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদসহ অনাবিষ্কৃত মূল্যবান সম্পদ।  এসব সম্পদ রক্ষা, আহরণ ও সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী, আধুনিক ও নির্ভরযোগ্য নৌ-বাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই।

নৌ-বহর বৃদ্ধির পাশাপাশি নৌ-বাহিনীর নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাঁটিসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন রাষ্ট্রপতি।

উঁচু পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য নৌ-বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা উঁচু পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং কর্মদক্ষতার মাধ্যমে নৌ-বাহিনীকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন। নৌ-বাহিনীর অর্জিত মর্যাদা সর্বদা সমুন্নত রাখবেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি চট্টগ্রামের বানৌজা ঈসা খান ঘাঁটিতে এসে পৌঁছালে নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। পরে নৌ-বাহিনীর একটি চৌকস দল ঈসা খান প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে সেনা ও বিমানবাহিনী প্রধান এবং চট্টগ্রামের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ