1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিকদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ হরমুজ প্রণালি নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি : তথ্যমন্ত্রী

আইটেম গানে নাচবেন শচীন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

সেঞ্চুরিতে সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারের জয়ধ্বনিতে মাতোয়ারা পুরো ভারতসহ বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। শচীনভক্তদের জন্য আছে একটি চমকে ওঠার মতো খবর। শচীনের জনপ্রিয়তা তাকে এবার টেনে এনেছে বলিউডের অভিনয় রাজ্যে। ব্যাট-বল ছেড়ে শচীন এখন প্রস্তুতি নিচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর।

বলিউডের নামী পরিচালক বিধু বিনোদ চোপড়ার নতুন ছবি ‘ফেরারি কি সাওয়ারি’তে দেখা যাবে শচীন টেন্ডুলকারকে। তাও আবার একটি আইটেম নম্বরে। এ ছবির অভিনেতা সারমান জোশির সঙ্গে আইটেম গানে নাচবেন শচীন। এ বিষয়ে নিশ্চিতভাবে জানিয়েছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। শচীনকে নিয়ে কাজ করার পেছনে উদ্দেশ্য একটাই, ছবির বানিজ্যিক সাফল্যে নতুন মাত্রা যোগ করা।

‘ফেরারি কি সাওয়ারি’ছবির মাধ্যমে শচীন বলিউডে প্রথম পা রাখছেন। আর তার ভক্তরা নিশ্চয়ই চাইবে প্রিয় খেলোয়ারকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে দেখতে। তবে নাচ ছাড়া আরো কোন বিশেষ চরিত্রে শচীনকে অভিনয়ে দেখা যাবে কিনা সে বিষয়ে পরিচালক এখনো স্পষ্ট কিছু জানাননি।

‘ফেরারি কি সাওয়ারি‘ ছবিতে অভিনয় সুযোগ শচীনের সৌভাগ্য বয়ে আনবে নাকি পরিচালকের ভাগ্যের চাবি হয়ে শচীন কাজ করবে, তা প্রমান হবে ছবি মুক্তির পর পরই । দেখা যাক সেঞ্চুরিতে সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বলিউডের ফিল্ম ইনিংসের শুরুটা কিভাবে করে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ