1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বেকসুর খালাস ক্রিকেটার শাহাদাত দম্পতির

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ২০৮ Time View

19শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায়ে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায়, তাদের বেকসুর খালাস দেয়া হয়।

এর আগে ৩১ অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল রায় ঘোষণার জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে অমানবিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের বিরুদ্ধে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।

একই বছরের ২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মিরপুর থানার জিআর শাখায় করা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ