1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

পাকিস্তানের গুলিতে আরো এক ভারতীয় সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ১৩৫ Time View

17আবারো পাকিস্তানের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। রোববার সকালে নিয়ন্ত্রণ রেখার পোঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি সেক্টরে
গোলাগুলি করেছে পাক সেনারা। খবর এনডিটিভির।

এক কর্মকর্তা জানান, কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে গোলাবর্ষণ করেছে পাক সেনারা। পরে তাদের হামলার জবাবে ভারতীয় সেনারাও গোলাবর্ষণ ও গোলাগুলি করেছে। এখনো দু’পক্ষের মধ্যে গোলাবর্ষণ এবং গোলাগুলি চলছে বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

সূত্র জানিয়েছেন, রোববার সকাল ৭টার দিকে কৃষ্ণ ঘাটি সেক্টরের সালোত্রি এবং সাগরা এলাকায় ভারতীয় সেনাদের লক্ষ্য করে গোলাগুলি করেছে পাক সেনারা।

দু’সপ্তাহ ধরে সীমান্তে সহিংসতার ঘটনায় আট সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে পাক সেনাদের গুলিতে আট বেসামরিক নিহত হয়।

সেপ্টেম্বরের ২৯ তারিখে ভারতের সার্জিকাল স্ট্রাইকের পর পাকিস্তান ৬০ বারের বেশি সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ