1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

রংপুরে জেএমবির আস্তানায় অভিযান: অস্ত্রসহ আটক ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ১৪৯ Time View

8রংপুর প্রতিনিধি- রংপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গোপন বৈঠককালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় অভিযান চালিয়ে চার সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা ককটেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রংপুরের পীরগাছা উপজেলার টাঙ্গাইলপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে এরশাদ আলম (২৮) মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৩) দুর্গাচরণ গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬) ও পশুয়া খাঁপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল আমিন (২০)।

রংপুর কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশ্যে সাহাবাজপুর গ্রামের পরিত্যক্ত একটি ইটভাটার কাছে গোপন আস্তানায় বসে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে- এমন খবরে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। পুলিশও ৬ রাউন্ড গুলি ছুড়ে তাদের জবাব দেয়। এক পর্যায়ে ওই চারজনকে আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।

জেএমবি সদস্যদের ছোড়া ককটেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ করিম, কনস্টেবল আসাদ, কোতোয়ালি থানার কনস্টেবল কুতুবসহ চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তলসহ দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ