1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সপ্তাহে চাঙ্গা পুঁজিবাজারে লেনদেনে ভাটা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১৭১ Time View

61দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বেশিরভাগ সময় ইতিবাচক ধারা অব্যাহত ছিল। ফলে দুই স্টক এক্সচেঞ্জে বেড়েছে সব ধরনের সূচকের পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও পিই রেশিও। তবে উভয় বাজারে কমেছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২৭ দশমিক ৬৬ শতাংশ কম। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র।

সংশ্লিষ্টদের মতে, একদিকে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা নীরব ভূমিকা পালন করছে। অন্যদিকে বাজারে দীর্ঘ মেয়াদির চেয়ে স্বল্প মেয়াদি বিনিয়োগকারীরা বেশি সক্রিয়। যার কারণে বাজার বেশ ওঠা-নামা করছে। আর বাজারের এ উত্থান-পতনের প্রভাব পড়েছে লেনদেন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে প্রথম কার্যদিবস রোববার (৩০ অক্টোবর) লেনদেনের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৬ হাজার ৯ কোটি টাকা এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (৩ নভেম্বর) লেনদেন শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ১৮১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দুই হাজার ১৭১ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৭ শতাংশ।

এদিকে ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ১৮৩ কোটি ৯২ লাখ টাকা। যা এর আগের সপ্তাহের চেয়ে ৮৩৫ কোটি বা ২৭ দশমিক ৬৬ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৯ কোটি ৯ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৩৬ কোটি ৭৮ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে চেয়ে ২৭ দশমিক ৬৬ শতাংশ কম। আগে সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৩ কোটি ৮১ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্টে কমে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) শূন্য দশমিক ৭২ শতাংশ কমে ১৫ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে গত সপ্তাহে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক বেড়েছে দশমিক ৬২ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৫৬ শতাংশ, সার্বিক সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৫৬ শতাংশ, সিএসই৫০ সূচক বেড়েছে দশমিক ৭২ শতাংশ এবং সিএসআই সূচক বেড়েছে দশমিক ৮৭ শতাংশ।

সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩৬ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ