1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

ফেনী সকারের কাছেও মোহামেডানের হার!

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৬৫ Time View

গ্রামীণফোন বাংলাদেশ লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফেনী সকার ক্লাব। আগের ম্যাচে রহমতগঞ্জকে হারানোর পর শনিবার মোহামেডানকে হারিয়েছে ২-১ গোলে। পেশাদার লিগে সাদাকালো শিবিরকে তারা নামিয়ে দিয়েছে পয়েন্ট তালিকার দশম স্থানে।

সাত ম্যাচে তিন ড্র, তিন হার এবং এক জয়ে মোহামেডানের সংগ্রহ ছয় পয়েন্ট। সমান ম্যাচে তিন হার, দুই ড্র ও দুই জয়ে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে উঠেছে এসেছে ফেনী সকার কাব।

ফেনী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে সাদা-কালোরা। ৩১ মিনিটে ইকবাল হোসেনের গোলে ১-০ তে এগিয়ে যায় ফেনী সকার।

বিশ্রামের পর খেলায় সমতা আনে মোহামেডান। ৪৭ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার ওসুকে জোসেফ গোল করে সফরকারীদের সাময়িক স্বস্তি এনে দেন। তবে ৫৯ মিনিটে রোন্যাল্ডের গোলে মোহামেডানের বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলে নেয় ফেনী সকার। বক্স থেকে ডানপায়ের দর্শনীয় শটে নিশানাভেদ করেন ফেনী সকারের এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

আগের ম্যাচে টিম বিজেএমসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিলো মোহামেডান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ