1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিদেশেও এখন আমরা ভীত থাকি না : সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১৩০ Time View

55গত বছর থেকেই দারুণ বদলে গেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পর টেস্ট ক্রিকেটেও সমান তালে খেলছে টাইগাররা। বিশেষ করে গত বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে জায়গায় করে নেয় বাংলাদেশ। বিদেশের মাটিতে এমন দুর্দান্ত পারফর্মেন্সে বদলে গেছে টাইগারদের আত্মবিশ্বাস। এখন বিদেশের মাটিতেও ভিত থাকেন না তারা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান।

শনিবার ভারতের কলকাতা ভিত্তিক লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেডের লিংক পেনস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন সাকিব। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আগে বিদেশ সফরে গেল আমরা ভীত থাকতাম। কেমন করবো এ নিয়ে আলাদা ভাবনা কাজ করতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। পেসারররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি বিভাগেই ভালো হচ্ছে। আশা করি ভালো কিছুই হবে।’

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে সামনে থেকে লড়াই করে হারলেও দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে তারা। তবে সাকিবের মতে এটা থেকে আরও আত্মবিশ্বাস বেড়েছে তাদের। সানে এর থেকেও বড় বড় জয় উপহার দেবেন তারা।

‘আমরা টেস্ট ম্যাচ তেমন জিতি না। এটা অনেক বড় ব্যাপার। এজন্য সবাই গর্ববোধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা। তবে এটা তো কেবল শুরু। সামনে এমন দিন আরও আসবে।’

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। তবে এর আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। এটা নিউজিল্যান্ড সিরিজে জন্য ভালো প্রস্তুতি বলে মনে করেন সাকিব, ‘ওখানে (নিউজিল্যান্ড) আমাদের জন্য সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়া আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে। আশা করি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ