1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আজ যারা পাচ্ছেন স্মার্ট কার্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ২০৭ Time View

13নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকদের মাঝে বিতরণ করা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)। গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণের কাজ।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানার ২৭ নম্বর ওয়ার্ডের নাজিম উদ্দিন রোডের ১-১২৪ নম্বর হোল্ডিং, বকশি বাজার রোড এবং বকশি বাজার লেন এলাকার নারী ভোটারদের বকশি বাজার সরলারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। এ ছাড়া দক্ষিণ সিটির কোতোয়ালী থানার ৩৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক রোডের পুরুষদের মাঝে মাজেদ সর্দার কমিউনিটি সেন্টারে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের গুলশান থানার মহাখালী টিবি গেট এলাকার পুরুষদের মাঝে আবদুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্ড বিতরণ করা হচ্ছে।

দ্বিতীয় দফায় স্মার্ট কার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে।

প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ