1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

জয়ী হলেই পার্লামেন্টে বসবেন সু চি : ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১০৪ Time View

মিয়ানমারে বহুল প্রত্যাশিত নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে জয়ী হলে পার্লামেন্টে বসবেন দেশটির গণতান্ত্রিক নেত্রী ও নোবেলজয়ী অং সান সু চি।

পার্লামেন্টের মোট ৪৫টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার একটিতে প্রার্থী হয়েছেন সু চি। তিনি ইয়াঙ্গুনের বাইরে কাওমু আসনে ভোটে দাঁড়িয়েছেন। তবে তার দল মোট ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

অবশ্য ১৯৯০ সালের পর এই প্রথম কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে দলটি।

এই নির্বাচনকে মিয়ানমারের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করা হচ্ছে দেশবিদেশের গণমাধ্যমে।

মিয়ানমারের স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এতে মোট ১৭টি দল অংশ নিচ্ছে।

এই প্রথম বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে দেশটির সরকার।

ভোটগ্রহণের শুরুর দিকেই হাজার হাজার ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

‌উল্লেখ্য, ২০১০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) অধিকাংশ আসনে বিজয়ী হয়।

২০১০ সালের নভেম্বরে মুক্তি পান গণতান্ত্রিক আন্দোলনের নেতা সু চি। তিনি ১৫ বছর গৃহবন্দি ছিলেন। সু চির বাবা অং সান ছিলেন মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নেতা।

ওই সময় আন্তর্জাতিক চাপে সু চির সঙ্গে বন্দি অধিকাংশ রাজনৈতিক নেতাকেও মুক্তি দেওয়া হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বেসামরিক সরকার পার্লামেন্টের শূন্য আসনগুলোতে উপনির্বাচন ঘোষণা করলে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেয় সু চির দল এনএলডি।

এ সুযোগে গত ৫০ বছরে তৃতীয় নির্বাচনে ভোট প্রয়োগ করছে দেশটির জনগণ।

এদিকে শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ ভোট হলে মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ