1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ায় হাই কোর্টের রুল নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

মহাসাগর বিষয়ক সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে বনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৫৫ Time View

মহাসাগরের পরিবেশ রক্ষা ও এর জন্য কার্যকর পদক্ষেপ ঠিক করতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘আওয়ার ওশেন’ সম্মেলন। তৃতীয়বারের মত এই সম্মেলনটির আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

আওয়ার ওশেন সম্মেলনের সমর্থনে ডিসকভারি এডুকেশন চ্যানেল ৩০ মিনিটের একটি প্রামাণ্য চিত্র সম্প্রচার করবে। হোয়াইট হাউজের সহযোগিতায় অব দ্য পিপল সিরিজের অংশ হিসেবে প্রামাণ্য চিত্রটি তৈরি করা হয়েছে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ক্যাথি নভেলি, জন কেরির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. ভগান তুরেকিয়ান ও ন্যাশনাল ওশেনিক এন্ড এটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বিজ্ঞানী ড. রিচার্ড ডব্লিউ স্পিনার্ড এর মত বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হবে।

বেআইনি মাছধরা, সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো সামুদ্রিক পরিবেশের ওপর যে প্রভাব ফেলছে তা সম্মেলনে গুরুত্ব পাবে। এই সম্মেলনের আরেকটি লক্ষ্য হল, মহাসাগরের পরিবেশকে সুস্থ ও টেকসই রাখতে নতুন প্রজন্মের ক্ষমতায়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ