1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয় : সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬১ Time View

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান বিএনপি সরকার ১৮ কোটি জনগণের সরকার, কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। সব রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ রিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।
তাই বিএনপি সরকার সব সময় জনগণের পাশে থাকে এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ায় সবাইকে অংহগ্রহণ করার আহ্বায়ন জানিয়ে তিনি বলেন, ‘আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সুশাসনের বাংলাদেশ গড়ে উঠবে।’ অনেকে বিভিন্নভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপচেষ্টা চালাবে জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বায়ন জানান।

হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর সহসভাপতি ফরিদখান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিতরণ অনুষ্ঠানে ৩৩৪টি পরিবারের মাঝে ঢেউটিন, শাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ