1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

জাতীয় রফতানি ট্রফি প্রদান করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ২৩১ Time View

pm.18প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে রফতানি বাণিজ্যের বিকাশে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা পর্যায়ে জাতীয় রফতানি ট্রফি প্রদান করেছেন।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ট্রফি প্রদান করেন।
২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য সর্বমোট ৫২টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য এবং ২৪টি ব্রোঞ্জ ট্রফি ও সনদ প্রদান করা হয়।
২০১১-১২ অর্থবছরে ২৪টি পণ্য ও সেবাখাতে ২৪টি রফতানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, ১৮টি পণ্য ও সেবাখাতে ১৮টি রফতানিকারক প্রতিষ্ঠানকে রৌপ্য এবং ৯টি পণ্যখাতে ৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়।
পণ্যখাতে- ‘জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লি.’ সর্বোচ্চ রফতানি আয় অর্জনের স্বীকৃতিস্বরূপ ২০১১-১২ অর্থ বছরের স্বর্ণ ট্রফির জন্য মনোনীত হয়। প্রতিষ্ঠানের পক্ষে উপ-ব্যবস্থপনা পরিচালক মো. আব্দুল্লাহ জাবের প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।
২০১২-১৩ অর্থবছরে ২৬টি পণ্য ও সেবাখাতের ২৬টি রফতানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, ১৯টি পণ্য ও সেবাখাতে ১৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে রৌপ্য এবং ১৫টি পণ্যখাতে ১৫টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। ওই বছরের জন্য পণ্যখাতে সর্বোচ্চ রফতানির জন্যও ‘জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লি.’কে স্বর্ণ ট্রফি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্রফি গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১-১২ অর্থবছরের জন্য স্বর্ণপদক প্রাপ্ত ২৪টি প্রতিষ্ঠান হচ্ছে- হামীম গ্রুপের রিফাত গার্মেন্টস, স্কয়ার ফ্যাশনস, স্কয়ার টেক্সটাইলস, নোমান উইভিং, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, এপেক্স ফুডস, পপুলার জুট এক্সচেঞ্জ, আকিজ জুট, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফবি ফুটওয়্যার, এগ্রি কনসার্ন, প্রাণ এক্সপোর্টস, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, ইউনিগ্লোরি সাইকেল, তানভীর পলিমার, বেক্সিমকো ফার্মা, সার্ভিস ইঞ্জিন, ইউনিভার্সেল জিন্স, শাশা ডেনিমস ও মন ট্রিমস।
ওই অর্থবছরে রৌপ্যপদক প্রাপ্ত ১৮টি প্রতিষ্ঠান হচ্ছে- অনন্ত অ্যাপারেলস, জিএমএস কম্পোজিট, মোশারফ কম্পোজিট, এনভয় টেক্সটাইল, সীমার্ক (বিডি), এফ আর জুট, জনতা জুট, এস এফ ইন্ডাস্ট্রিজ, আর এম এম লেদার, ফার্ম ফ্রেশ, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, এভারব্রাইট প্লাস্টিক, ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল, আল-হাবিব এন্টারপ্রাইজ, গ্রাফিক্স পিপল ও জিন্স-২০০০।
ব্রোঞ্জপদক প্রাপ্ত ৯টি প্রতিষ্ঠান হচ্ছে-সিনহা ইন্ডাস্ট্রিজ, ফোর এইচ ফ্যাশনস, ভিয়েলাটেক্স স্পিনিং, প্যারামাউন্ট টে´টাইল, কুলিয়ারচর সি ফুডস, রেজা জুট, করিম জুট, আল-আজমী ট্রেড ও প্রাণ ফুডস।
২০১২-১৩ অর্থবছরের জন্য স্বর্ণপদক পাপ্ত ২৬টি প্রতিষ্ঠান হচ্ছে- রিফাত গার্মেন্টস, জিএমএস কম্পোজিট, কামাল ইয়ার্ণ, সাদ সান টেক্সটাইল, জাবের অ্যান্ড জোবায়ের, নোমান টেরিটাওয়েল, এপেক্স ফুডস, পপুলার জুট, আকিজ জুট, এপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফ বি ফুটওয়্যার, আল আজমী ট্রেড, প্রাণ ডেইরি, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, বিআরবি কেবল, মেরিন সেইফটি সিস্টেম, স্কয়ার ফার্মা, গ্রাফিক্স পিপল, ইউনিভার্সেল জিন্স, শাশা ডেনিমস, মুন ট্রিমস ও মীর টেলিকম। এই ২৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি প্রতিষ্ঠান গত অর্থবছরের জন্য পদক তালিকায় রয়েছে।
১৯টি রৌপ্যপদক প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অনন্ত অ্যাপারেলস, স্কয়ার ফ্যাশনস, বাদশা টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইউনিলারেন্স টেক্সটাইল, সীমার্ক (বিডি), রেজা জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আর এম এম লেদার, লালমাই ফুটওয়্যার, মনসুর জেনারেল, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, বেঙ্গল প্লাস্টিক, সার্ভিস ইঞ্জিন, প্যাসিফিক জিন্স ও জাবের অ্যান্ড জোবায়ের এক্সেসরিজ।
ব্রোঞ্জপদক পাওয়া ১৫ প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অ্যাপারেল গ্যালারি, ইন্টারস্টফ অ্যাপারেলস, মোশারফ কম্পোজিট, তালহা ফেব্রিক, জালালাবাদ ফ্রোজেন ফুডস, উত্তরা জুট, সাদাত জুট, বেঙ্গল লেদার, এবিসি ফুটওয়্যার, ফুটবেড ফুটওয়্যার, এলিন ফুডস, প্রাণ ফুডস, হেলাল অ্যান্ড ব্রাদার্স, আরএফএল প্লাস্টিক ও ইউনিনেগ্নারি পেপারস অ্যান্ড প্যাকেজিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ