1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডেসটিনি প্রসঙ্গে অর্থমন্ত্রী ‘শুনেছি একজন জেনারেল নাকি সেখানে আছেন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ২০১ Time View

‘ডেসটিনির সঙ্গে অনেক রাঘব-বোয়াল জড়িত’ সাংবাদিকদের এমন এক কথার জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘হ্যাঁ, শুনেছি একজন জেনারেল নাকি সেখানে আছেন।’

ডেসটিনির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম জড়িত কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
রোববার সকালে সচিবালয়ে ডব্লিউটিওর মহাপরিচালক পাসকাল লামির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা জানান।

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ‘ডেসটিনি’র বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের একার নয়। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, ‘ডেসটিনির অনিয়ম সংক্রান্ত কোনো রিপোর্ট এখনো আমার হাতে পৌঁছেনি।’

এ সময় সাংবাদিকরা তাকে জানান, ডেসটিনি সংক্রান্ত একটি প্রতিবেদন এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ