1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

৭ বছরে ডিজিটাল বাংলাদেশ গঠনে চমৎকার সাফল্য অর্জিত হয়েছে : জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ২২১ Time View

joy.24ঢাকা, ২৪ জুলাই, ২০১৬ : প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, গত ৭ বছরে ডিজিটাল বাংলাদেশ গঠনে চমৎকার সাফল্য অর্জিত হয়েছে এবং আরো ব্যাপক সাফল্য আসছে। জয় তার ফেসবুকে আজ এ কথা লিখেছেন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে সরকারের জন্য ই-টেন্ডারিং ও ই-ফাইলিং চালু করেছি এবং বিভিন্ন মন্ত্রণালয় ধীরে ধীরে তা গ্রহণ করছে।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আরো লিখেছেন, ই-টেন্ডার চালুর ফলে অফিসে গিয়ে টেন্ডার জমা দেয়ার প্রয়োজন হবে না। ফলে দুর্নীতি হ্রাস পাবে। এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে দরপত্র প্রসেস করা হবে বলে এতে ম্যানিপুলেট করা যাবে না।
জয় বলেন, ফাইল প্রসেসিং দ্রুততর করতে সরকারি সংস্থাগুলো ই-ফাইলিং ব্যবহার করবে। ফলে ফাইল প্রসেসে সময়ের বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা যাবে।
তিনি আরো লিখেছেন, প্রতারণা দূরীকরণে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মনিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্সের মতো নাগরিকদের বিভিন্ন নিবন্ধন সংযুক্ত করা হবে। শুরুতেই এর সঙ্গে নিরাপত্তার বিষয়টি যুক্ত থাকবে।
জয় বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল পৌঁছে দিতে আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। এর লক্ষ্য হচ্ছে, দেশের যে কোন স্থানে ৫এমবিপিএস সংযোগ পর্যাপ্ত করা।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, আমাদের আওয়ামী লীগ সরকারের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে। আওয়ামী লীগ ছাড়া ডিজিটাল বাংলাদেশ হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ