1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

রংপুরে যৌন হয়রানির অভিযোগে যুবকের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬
  • ১৮১ Time View

5045রংপুরে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জয়দেব (২৪) নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা এই রায় দেন।

পুলিশ জানায়, রংপুর সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী এলাকার লক্ষিকান্তের ছেলে জয়দেব রায় বেলা ১১টার দিকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। এসময় জয়দেব বিদ্যালয়ের ২য় তলায় উঠে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টানা হেচরা করতে থাকেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা চালান। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা দেখে জয়দেবকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে জয়দেবকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জয়দেবকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ