1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ

পার্লামেন্টে হামলার ষড়যন্ত্র ব্যর্থ করেছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ১৯৪ Time View

পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ভাষণ চলার সময় হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে দেশটির পুলিশ।

শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এটা জানান। পাকিস্তানি দৈনিক দ্য ডনে এ সংবাদ প্রকাশ করা হয়।

এ ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেন, ‘আমি ইসলামাবাদ পুলিশের প্রশংসা করেই বলছি, তারা পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণ চলার সময় হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ এ ঘটনায় জড়িত অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।’

গত ১ মার্চ কড়া নিরাপত্তায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ