1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রোববার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬
  • ১৭৬ Time View

5023ভারতের মাটিতে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হবে আগামীকাল রোববার (৩১ জানুয়ারি)। বিসিবি`র নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে খুব একটা পরিবর্তন আসবে না বলেও জানান এই নির্বাচক।

আগামী ৩ ফেব্রুয়ারি আইসিসির কাছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চূড়ান্ত দল দেয়ার শেষ সময়। তাই মেগা এই আসরের দলই আগে ঘোষণা করবে বিসিবি। পরে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল। জানা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলের বাইরে ৫ জনকে রাখা হবে স্ট্যান্ডবাই তালিকায়।

জিম্বাবুয়ে সিরিজের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল মন ভরাতে পারেনি কোচ হাথুরুসিংকে। তবে নতুনদের মাঝে নুরুল হাসান সোহান আর আবু হায়দার রনি উত্তীর্ণ হাথুরুর পরীক্ষায়। খুলনায় এখনও পরীক্ষার মঞ্চে মোহাম্মাদ শহীদ, মুক্তার আলী, মোসাদ্দেক সৈকত ও আরিফুল হকরা।

এদিকে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো হবে ভারতের ধর্মশালায়। যেখানকার উইকেট পেসারদের পক্ষেই কথা বলে। তাই অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ, আল আমিন, তাসকিন ও রনি এই পাঁচজন পেসার দলে রাখার পরিকল্পনা নির্বাচকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ