1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬
  • ১৩৩ Time View

5014সেনাবাহিনী ও ব্যবসায়ীদের আলাদা দু’টি অনুষ্ঠানে যোগদান ও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করতে একদিনে সফরে আজ (শনিবার) বন্দর নগরী চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছাবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, চট্টগ্রামে পৌঁছানোর পরে সেনানিবাসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপর বেলা দুইটার দিকে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধু অ্যাডিনিউ, কদমতলী ফ্লাইওভার, বাইপাস রোডের নির্মাণ কাজ এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্ধোধন করবেন। সেই সঙ্গে লালখান বাজার থেকে শাহ্ আমানত আন্তজাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

পরে সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। বিকেলেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ