1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

শাহবাগ থানায় মামলা করলেন তারানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ২৭১ Time View

4023নাম, পদবী ও সই জাল করে অর্থ আদায়ের অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার নামে মামলা দায়ের করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার দুপুরে জোটের সভাপতি হিসেবে তারানা হালিম নিজের সংগঠনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক। তিনি জাগো নিউজকে বলেন, প্রতিমন্ত্রী তারানা হালিম শাহবাগ থানায় রোববার প্রতারণার মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে তিনি লেখেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর তারানা হালিমের নাম, পদবী ও সই জাল করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে ২০১৪ থেকে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্যাড ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কর্মসূচির নামে প্রতারণার মাধ্যমে অরুণ সরকার রানা বিজ্ঞাপন ও স্পন্সরের অর্থ আদায়ে লিপ্ত হয়, যা প্রতিমন্ত্রীর নীতি ও আদর্শ পরিপন্থী।

Taranaমামলার এজাহার সূত্রে আরো জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সড়কদ্বীপ সজ্জিতকরণে সহযোগিতা চেয়ে গত বছরের ২০ ডিসেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্যাডে প্রতিমন্ত্রীর সই জাল করে টেলিটকের কাছে অর্থ আদায়ের জন্য চিঠি পাঠানো হয়।

একই ধরনের সই জাল করে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালনের জন্যও অর্থ আদায়ের চিঠি পাঠানো হয়েছিল। এজাহারে আরো বলা হয়, প্রতিমন্ত্রীর সম্মান ও সুনাম ক্ষুণ্ন করতে সই জাল করে রানা দীর্ঘ দিন জোটের প্যাডে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে রাজনৈতিক কর্মসূচির অজুহাতে অর্থ আত্মসাৎ করেছেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করবে বলে জানানো হয়। তারানা হালিম সোমবার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুর্নীতিতে ছাড় দিতে রাজি নন তিনি। নিজের সংগঠন হলেও না। আর সে কারণেই মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ