1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র : নিহত ১৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬
  • ১৮২ Time View

3046ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ কোটিরও বেশি মানুষ। `স্নোজিলা` নামের এ তুষার ঝড়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের ১১টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর-বিবিসি`র।

জানা যায়, আরকানসাস, টেনেসি, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ভার্জিনিয়াসহ দক্ষিণাঞ্চলের ২০ অঙ্গরাজ্যে তুষার ঝড় বয়ে যাচ্ছে। অনেক এলাকাতে এর মধ্যেই আড়াই ফুটের বেশি তুষার জমেছে। বন্ধ হয়ে গেছে সড়ক, রেল এবং বিমান চলাচল।

দেশটির বেশ কয়েকটি রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোয় দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে গৃহবন্দী হয়ে পড়েছেন ওয়াশিংটন, নিউইয়র্কের মতো বহু শহরের বাসিন্দারাও।

USAঅনেকে বলছেন, এত ব্যাপক তুষার ঝড় অনেকদিন দেখা যায়নি। ওয়াশিংটনের এক বাসিন্দা জানান, তুষারের কারণে তারা বাড়িতেই একপ্রকার বন্দী হয়ে পড়েছেন। কেউ বাসা থেকে বের হতে পারছেন না। ২০১০ সালেও এ রকম একটি ঝড় হয়েছিল। কিন্তু সে বছরের তুলনায় এবার অনেকগুলো রাজ্যের উপর দিয়ে ঝড়টি যাচ্ছে।

এদিকে দেশটির আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি শনিবার (২৫ জানুয়ারি) পর্যন্ত চলবে। এই ঝড়ের কারণে এক বিলিয়ন ডলার বা ৮শ` কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ