1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

থ্রিজিতে কোমর দুলালেন নুসরাত-রিয়া [ভিডিওসহ]

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
  • ১৯০ Time View
2018আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘হিরো ৪২০’ এর নতুন আরো একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। শুক্রবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি ছাড়া হয়েছে।

‘থ্রিজি’ শিরোনামের ওই গানে নুসরাত ছাড়াও একসঙ্গে কোমড় দুলিয়েছেন ওম ও রিয়া সেন। রিদ্ধির লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন নকাশ আজিজ ও কল্পনা চৌধুরী। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন সানভী।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল। এর আগে ‘ও রিয়া’ শিরোনামে একটি গান ইউটিউবে ছাড়া হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া। এটি তার দ্বিতীয় ছবি। এর আগে মুক্তি পেয়েছে তার ‘আশিকী’।

এদিকে নতুন গান নুসরাত, ওম এবং রিয়ার থ্রিজির সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা, নার্গিস ফাখরি এবং এলিয়েনা ডি ক্রুজের একটি গানের মিল রয়েছে বলে অনেকেই দাবি করেছেন।

হিন্দি সিনেমা ‘মে তেরা হিরো’ ছবিতে গালাত বাত হে শিরোনামের ওই গানে অভিনয় করেন সিদ্ধার্থ, নার্গিস এবং ডি ক্রজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ