1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

যে শাড়ি পানিতে ভিজবে না

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
  • ১৫০ Time View
2015ভারতে এবার এমন এক ধরনের শাড়ি তৈরি হয়েছে, যেটি পরে শুধু হাঁটুপানিতে নয়, বৃষ্টিতেও ভিজতে পারবেন। তবে এই ওয়াটার প্র“ফ শাড়িটির দাম শুনলে মনে হবে কানে যেন বাজ পড়েছে। সম্প্রতি এক লাখ নয় হাজার ৩৮৫ রুপি দিয়ে এই শাড়ি কিনেছেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। আর স্বয়ং মুখ্যমন্ত্রী কিনেছেন, এ খবর ছড়িয়ে পড়ার পর এই ওয়াটার প্রুফ শাড়ির জনপ্রিয়তা বেড়ে গেছে। সিদ্ধারামাইয়া তার স্ত্রী পার্বতীর জন্য এই মূল্যবান শাড়ি কিনেছেন বলে জানা গেছে। ভারতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সিদ্ধারামাইয়া কর্নাটক সিল্ক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি শোরুম উদ্বোধনে যান। সেখানে গিয়ে কমলা রঙের সুতার ওপর জরির নকশা দেওয়া সুদৃশ্য এই ওয়াটার প্রুফ শাড়িটি দেখে পছন্দ করেন। তবে দোকানির কথামতো শাড়িটি সত্যিই পানিরোধক কিনা, তা দেখার জন্য সবার সামনে শাড়ির ওপর এক লিটার পানি ঢেলে দেন তিনি। সেই পানি যথারীতি শাড়ির ওপর না লেগে বাইরে গড়িয়ে পড়ে। তার পরই সন্তুষ্ট হয়ে শাড়িটি কিনে ফেলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ