1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

পরকালে আল্লাহকে ভয়ের ধরন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬
  • ৩৭৯ Time View

23কিয়ামাতের দিন আল্লাহর বিচারালয়ে মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে তাঁর বিধি-বিধান মেনে চলার পাশাপাশি তাঁকে ভয় করা। কারণ আল্লাহর ভয় মানুষকে পাপ-অন্যায় কাজ থেকে বিরত রাখে। এ জন্য আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন-হাদিসের অসংখ্য জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেছেন। এ ভয় কেন, কত ধরনের এবং ভয়ের তাৎপর্য কী? তা তা তুলে ধরা হলো-

তাফসিরকারগণ আখিরাতে আল্লাহর ভয়ের ব্যাখ্যা এভাবে করেছেন যে, ভয় হবে দু’ধরণের-

প্রথম ভয়- প্রত্যেক ব্যক্তির অপরাধের শাস্তির ভয়।

দ্বিতীয় ভয়- আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহিমা, তাঁর অনন্ত অসীম ক্ষমতাও কুদরাতের কারণে মানুষের মনে স্বাভাবিকভাবে যে ভয়ের উদ্রেক হয়, সেই ভয়।

যারা আল্লাহর পথ এবং মতের উপর অটল ও অবিচল থাকবে তাদের কোনো ভয় থাকবে না ঠিকই কিন্তু আল্লাহ তাআলার অসাধারণ প্রভাব ও দাপটের ভয় সর্বদা হবে। আল্লাহর প্রিয় ব্যক্তিদের অন্তরে এ ভয় বেশি হয়ে থাকে।

আল্লামা আলুসী বলেছেন, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ও মহিমার ভয়, তা হবে পরিপূর্ণ ভাবে। আর যারা তার সর্বাধিক আপন, তাদের ভয় অত্যন্ত বেশি।

হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহি আলাইহি ভয়ের দৃষ্টান্তে বলেন, কোনো অভিযুক্ত ব্যক্তিকে যদি তার আইনজীবী এ মর্মে নিশ্চিত করেন যে, এ মোকাদ্দমায় কোনো শাস্তি এবং ভয় নেই, তারপরও অভিযুক্ত ব্যক্তির মনে স্বভাবগতভাবে অবশ্যই ভয় থাকবে।

পরিশেষে…
আখিরাতের আল্লাহর ক্ষমা লাভ করার অন্যতম উপায় হলো তাঁকে ভয় করা। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে তার ভয় ও ভালোবাসা লাভ করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ