1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

বাংলাদেশের কাছে সব পাকিস্তানির ক্ষমা চাওয়া উচিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬
  • ১৭৩ Time View

7বাংলাদেশের কাছে সব পাকিস্তানির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের লেখিকা ও গবেষক রীমা আব্বাসি। তিনি বলেন, একাত্তর সালে যা হয়েছে পাকিস্তানের তা স্বীকার করে নেয়া উচিত। কেননা, অতীতকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে এবং এ অঞ্চলের সব প্রতিবেশির সঙ্গে গতিশীল সম্পর্ক স্থাপন করতে হবে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এপিজে কলকাতা লিটারি ফেস্টিভ্যালে অংশ নিতে এসে এ মন্তব্য করেন রীমা। ফেস্টিভ্যালে তার লেখা পাকিস্তানের হিন্দু মন্দিরের ইতিহাস নিয়ে একটি বইয়েরও মোড়ক উন্মোচন হয়েছে।

‘ক্রশিং দ্য লাইন’ শীর্ষক এক আলোচনায় রীমা দ্বিধাহীনভাবে বলেছেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি প্রত্যেক পাকিস্তানির উচিত বাংলাদেশিদের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, যেটা চিরদিনের জন্য তৈরি হয়ে গেছে তাকে অস্বীকার করি কী করে? একাত্তরের যুদ্ধটাই পাকিস্তানের পক্ষে বড় ভুল সিদ্ধান্ত ছিল।

তিনি আরও বলেন, দুঃখের বিষয় হলো, আজকের প্রজন্মকে যা শেখানো হয় তাই তারা বিশ্বাস করে। রাষ্ট্র যা বোঝাতে চায় তার বেশি গভীরে তারা যেতে চায় না। ইতিহাস সম্পর্কে আজকের প্রজন্ম প্রকৃতই অজ্ঞ।

লেখিকা রীমা মনে করেন, আমাদের অতীতের ভুলকে স্বীকার করে নিয়ে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে হবে। তার বই সম্পর্কে রিমা বলেছেন, হিন্দু মন্দিরের উপাসনা নিয়ে তিনি আলোচনা করেননি বরং মন্দিরগুলির ঐতিহ্য ও ইতিহাস নিয়েই তিনি গবেষণা করেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ