1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সাতক্ষীরায় ৮০ লাখ টাকার ভারতীয় থ্রিপিস উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ২১৬ Time View

1936সাতক্ষীরা শহরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের চার হাজার পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করেছে টাস্কফোর্সের সদস্যরা। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেখ শফিউল্লাহ মনির শহরের গোডাউনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

এসময় গোডাউন থেকে চার হাজার পিস ভারতীয় থ্রিপিস জব্দ করা হয়। সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হকের নেতৃত্বাধীন টাস্কফোর্স সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত থ্রিপিস বিজিবি সদর দফতর থেকে কাস্টমসে জমা দেয়া হবে। এগুলোর মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ