1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ১৪৮ Time View

1857ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রনি (৩২) ও তার শিশু সন্তান আদফান (০৯)। নিহত রনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজিপাড়া মহল্লার এলেম খাঁনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রনি তার ছেলে আদফানকে নিয়ে মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে তার নিজ বাড়ি কাজিপাড়া আসছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনি ও তার ছেলে আদফান মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. সাহাবুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ