1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ১৬৭ Time View

1733ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- আইয়ুব আলী (২৮)। আইয়ুব আলী পঞ্চগড় সদর উপজেলার বেগুনপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।

আহতরা হলেন-নিহত আইয়ুব আলীর স্ত্রী বেলি আকতার (২৮), ঠাকুরগাঁও এগারো মাইল ঝলঝলি গ্রামের জবেদা বেগম (৫০), পঞ্চগড়রে বোদার সুরুজ্জামান (৪০), আলাউদ্দনি (৬০)। আহতরা ঠাকুরগাঁও আধুনকি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য ৩ জনের পরচিয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যায়। আহত হয় আরও৮ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর আরও একজনকে মৃত ঘোষণা করে হাসপাতালের চিকিৎসক।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ