1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ১৬৭ Time View

1733দিনাজপুরের পার্বতীপুরে বাসচাপায় প্রাইভেটকারের চালক মো. আনোয়ার হোসেন (২৭) নিহত হয়েছেন। বুধবার সকাল ৮ টায় উপজেলার পার্বতীপুর-রংপুর সড়কের তুলসিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রংপুর শহরের খলিফাটারীর বাসিন্দা এবং প্রাইভেটকার চালক।

পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিন বলেন, বুধবার সকালে রংপুর থেকে একটি প্রাইভেটকার (নম্বর ঢাকা মেট্রো গ-২৫৯৯) পার্বতীপুর রেলস্টেশনে লোক নিতে আসার পথে পার্বতীপুর-রংপুর সড়কে তুলসিপুকুর এলাকায় একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয় ।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। মরদেহের সুরতহাল শেষে ময়না দন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ